মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আইন-আদালত

হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে

কর্পোরেট সংবাদ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬টি মামলার রায় আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হওয়ার আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান আব্দুল মোমেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলা চলমান অবস্থায় আছে। আমরা আশা করছি, স্বাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটা বিবেচনাযোগ্য বলে মনে করে সেরকম রায় এসে যাবে।

দুদক চেয়ারম্যান আরো জানিয়েছেন, হাইকোর্টের রায়ে স্থগিত হওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুদকের স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে খুব স্পষ্ট করে বলি- দুদক অফিস যদি দুর্নীতিমুক্ত অফিস না হয়, তাহলে অন্য অফিসকে বলার নৈতিক অধিকারই থাকে না। প্রথম কাজ হচ্ছে- আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে সেটা মুক্ত করা। এক্ষেত্রে মিডিয়া সবচেয়ে বেশি সাহায্য করছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান