মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আইন-আদালত

চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গতকাল রোববার দুপুরের দিকে তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

জানা যায়, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি। মামলা গুলোতে তিনি প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন। রোববার দুপুরের দিকে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার সন্ধ্যার তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব-১১।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা প্রথমে পরিশোধ করেন। এখন বাকী ৩লাখ টাকাও পরিশোধ করে দিয়েছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে। চেকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওই আসামি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান