শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আইন-আদালত

সিংগাইরে প্যারোলে মুক্ত হয়ে ভাইয়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ কারাগার থেকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেন সিংগাইর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন লিটন। সে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার ইদ্রিস আলীর ছেলে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় তিনি পুলিশ হেফাজতে কারাগার থেকে বের হয়ে যোহরের নামাজের পর সিংগাইর পৌর এলাকার আজিমপুর কেন্দ্রীয় কবরস্থানে ছোট ভাই সায়মন খান রিপনের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইজীবি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম।

তিনি আরো বলেন, গোবিন্দল গ্রামের হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি লিটন। গত ১৪ জুলাই থেকে জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন তিনি। রবিবার দিবাগত রাতে তার ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের সিংগাইর পৌর ও সরকারি কলেজের সাবেক সভাপতি সায়মন খান রিপন স্ট্রোক করে মারা যান। যার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লিটনের ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মনোয়ার হোসেন চার ঘন্টার জন্য তাকে মুক্তি দেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল