বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
আইন-আদালত

শার্শায় লিটন হত্যা: আরও চার আসামি ঢাকা থেকে আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল পর্যন্ত ঢাকার বিমানবন্দর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-মামলার ১ নম্বর আসামি শার্শার দুর্গাপুর গ্রামের সেলিম মিয়া, তার বাবা মোমিন মিয়া, একই গ্রামের রমজান আলী এবং আক্তার হোসেন। তাদের কাছথেকে হত্যায় ব্যবহৃত দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেনের (৩০) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। লিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিটনের বাবা আজগর আলী বাদী হয়ে ১৭ জনের নামে শার্শা থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

ডিবি জানায়, ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আশরাফুল আলমের সমন্বয়ে একটি টিম ঢাকা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সেলিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তুরাগ এলাকার একটি কবরস্থানের পাশ থেকে বাকিদের আটক করা হয়। তারা সকলেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া রমজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করে। তারা হলেন, আজগর আলী, শমসের আলী, শামসুর হক ও ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হক মিয়া।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, লিটন হত্যার মোট আটজন আসামিকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক