বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
আইন-আদালত

পদ্মা সেতু নির্মাণে মোবাইলের সারচার্জ বন্ধে লিগ্যাল নোটিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয়ের ওপর চলমান সারচার্জ কর্তন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, এনবিআর ও বিটিআরসির চেয়ারম্যান এবং চার মোবাইল অপারেটরকে সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ.কে.এম. আজাদ হোসাইন।

নোটিশে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের থেকে মোবাইলে খরচের ওপর এক শতাংশ সারচার্জ চালু রয়েছে। ২০১৬ সালে ওই সারচার্জ আরোপ করা হয় যা এখনো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই সারচার্জের মাধ্যমে ভোক্তাদের থেকে দুই হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। কিন্তু ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হলেও মোবাইল ফোনে সারচার্জ কর্তন বন্ধ হয়নি।

নোটিশে আরও বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণে ভোক্তাদের থেকে সারচার্জ কর্তনের জন্য ২০১৫ সালে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’ করা হয়। ওই আইনের অধীনে ২০১৬ সালের ১০ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সারচার্জ আদায় শুরু করে। তবে আইনের ৪নং ধারায় বলা হয়েছে, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, তৎকর্তৃক আরোপিত শর্তে ও নির্ধারিত মেয়াদে উন্নয়ন সারচার্জ আদায় করতে পারবে। কিন্তু প্রজ্ঞাপনে কোনো মেয়াদ নির্দিষ্ট না করেই সারচার্জ আদায় শুরু হয়। ফলে সারচার্জ আদায় ৯ বছর চললেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেই। যা আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে নোটিশে দাবী করা হয়।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক