বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ঈদের পর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন শুনানির তারিখ ঈদ ও আদালতের অবকাশকালীন ছুটির পর নির্ধারণ করেছেন হাইকোর্ট।

চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

রবিবার (২৩ মার্চ) চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

কীভাবে মামলার সূত্রপাত

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে, ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশের নেতৃত্ব দেন চিন্ময়। এরপর ২৫ নভেম্বর ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন জামিন আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর সংঘর্ষ ও হত্যা

চিন্ময়ের কারাগারে পাঠানোর নির্দেশের পর, চট্টগ্রামের আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এরপর থেকেই কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চলতি বছরের ২ জানুয়ারি, তার জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে খারিজ হলে, তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন, যার শুনানি আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক