বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
আইন-আদালত

শেখ হাসিনা-রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জয় ও পুতুলের ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

আদালতে করা দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে অবরুদ্ধকরণের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ মার্চ শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। এ ছাড়া হাসিনাসহ পরিবারের সাত জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক