রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেল পিলারের পোস্টার-লিফলেট অপসারণ ডিজিটাল উদ্ভাবনে ’প্রজেক্ট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউসিবি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাং এর নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ সূচকের পতনে লেনদেন শেষ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর - জমির দখল-বেদখল নিয়ে বিবাদের তথ্য জানাল ডিএমপি
advertisement
আইন-আদালত

হরিরামপুরে ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে

সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের পাঁচ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

কারাগারে পাঠানো ইউপি চেয়ারম্যানরা হলেন, উপজেলার বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন কুন্নু ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মেছবাউল হক বলেন, রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, আটককৃতরা গত ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে একমাসের আগাম জামিনে ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ