মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকার কুনিয়া তারগাছা এলাকা থেকে আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নড়াইলে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত মাসের (২৩ নভেম্বর) শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।

আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিলসহ আরও অনেকে। এ সময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, আসামি বিল্লাল শেখকে ২০১৮ সালের একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় দু’মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। এছাড়া তার নামে একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ