মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

আদালত প্রাঙ্গণে ভিডিও করার দায়ে অর্থ ও ৭ দিনের কারাবাস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামে এক ব্যাক্তি সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় তাকে আটক করে ২০০শ টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনাটি ঘটালে আদালতের বিচারক এম. মিজবাহউর রহমান এ রায় দেন।

জানা যায়,আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহউর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্য উক্ত ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা Redmi ব্র্যান্ডের মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা প্রাপ্ত হন।

পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায়, রাজনগর উপজেলার দক্ষিণভাগের উত্তর খলগাও এর বাসিন্দা দিলু মিয়ার ছেলে মামুন আহমেদ মাতা-পারুল বেগম।

আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাঁধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় বিজ্ঞ আদালত তাকে তার অপরাধ The Penal Code, 1860-এর ২২৮ ধারায় গণ্য করে The Code of Criminal Procedure, 1898-এর ৪৮০ ধারানুযায়ী ২০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

মৌলভীবাজার কোর্টের উপ-পরিদর্শক কবির আহমদ গনমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ