শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ গ্রেপ্তার ৩

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত তিন(০৩) আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) মধ্যরাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-দলের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৫৫/১৭ (শ্রীমঙ্গল) এর ১বছর ১মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ সৈয়দ মিয়াকে গ্রেপ্তার করেন।

অপর আরেক অভিযানে এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও দলের সহায়তায় একই মামলার ১বছর ১মাসের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামী ২। মোঃ কয়েছ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অন্য এক অভিযানে এসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় থানা পুলিশের দলের সহায়তায় অভিযান পরিচালনা করে সিআর-১৯৭/২০ (শ্রীমঙ্গল) এর আসামী ৩। আব্দুল হেকিমকে গ্রেপ্তার করেন।

বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এর সত্যতা নিশ্চিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামিদ্বয়ের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা ছিল তাদেরকে গ্ৰেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ