সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

গাজীপুরে বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার (২৫ নভেম্বর) জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুর এর বিচারক মো: বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার তৎকালীন হোতা পাড়া পুলিশ ফাঁড়ি আওতাধীন মনিপুরের খাস পাড়া এলাকায় ২০১৫ সালের জানুয়ারি মাসে একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘোষণায় ওই এলাকার মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৪৫ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিষ্ফোরক) আইনে জয়দেবপুর থানা পুলিশ এস আই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে (১০১(১)১৫ নম্বর মামলাটি দায়ের করেন।

পরে একই বছরের আগস্টে এস আই এমদাদুল হক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মৃত অধ্যাপক এমএ মান্নান ছেলে মনজুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় রোববার সকাল আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শফিকুল আলম মিলুসহ বিপুলসংখ্যক আইনজীবী।

অরপদিকে এর আগে ২০১৪ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করার অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে তৎকালীন গাজীপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের দায়ের করা মামলা থেকে গত বুধবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট তারেক রহমান সহ ৬০ জনকে মানহানি মামলা থেকে খালাস দিয়েছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ