সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ২ সাংবাদিক জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন-আনন্দ টিভির সিংগাইর প্রতিনিধি মো.মোশারফ হোসেন মোল্লা ও জেটিভির আবদুল গফুর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত -৩ এর বিচারক দোলন বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের কৃষি উদ্যোক্তা আনোয়ার শিকদার বাদী হয়ে সি আর ৩৭৩ (সিং) ২৪ মামলা দায়ের করেন।

মামলা সূত্র প্রকাশ, মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোশারফ ও গফুর তার ম্যানেজারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে ১০ হাজার টাকা নেয়। বাকী ৯০ হাজার টাকা চাঁদার জন্য বিভিন্ন সময়ে হুমকি দেয়।

সিংগাইর থানার এস আই মো. হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে সত্যতা পেয়ে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আজ তারা কোর্টে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ