সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে আশফাকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর সমন্বিত অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আশফাকুল আউয়ালকে হত্যা করা হয়। ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে তাকে গলা চেপে হত্যা করা হয়।’

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ