সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

ভারতে পালানোর সময় অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অর্থঋন মামলায় ৬ মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বোরহান হিমু (৩৭) ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামী। সে চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভারতে যাবার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।

ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে ধৃত বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে পোর্ট থানা বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় প্রেরণ করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ