শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত? বিশ্বকাপ থেকে বিদায় হাইতির - কুনহা-ভিনিসিয়াস ম্যাজিকে ব্রাজিলের জয়োৎসব দেশে খাদ্য মজুত সন্তোষজনক - দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার মেট্রিক টন ছাড়াল বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় অস্ট্রেলিয়ার Price Sensitive Information of United Commercial Bank PLC শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কার - নতুন শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার বিষয় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সূচক বাড়লেও কমেছে লেনদেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' চালু
advertisement
আইন-আদালত

হত্যাসহ তিন মামলার আসামী ঝিনাইদহের সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: হত্যাসহ তিন মামলার পলাতক আসামী ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমিকে র‌্যাব গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতরার করা হয়।

গ্রেফতারের বিষয়টি ঘটনার দিন মধ্যরাতে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাব জানায়, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা রয়েছে। ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলীয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগষ্ট নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ও সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এদিকে গ্রেফতারকৃত সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও বিএনপি অফিস ভাংচুরের আরো দুইটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামী হয়েছেন।

ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতানূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ