সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

বেনাপোলে হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: হেরোইনের মামলায় বেনাপোলের মাদক কারবারি ফিরোজা বেগম ফিরুকে যাবজ্জবীন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সোমবার (৪ নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এই আদেশ দেন। ফিরু বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশ বড়আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে মোস্ত নামে এক ব্যক্তিকে আটক ও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনের একটি চুরি মামলার বাদী কামরুজ্জামানের। এরপর মোস্তর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বড়আঁচড়ার ফিরুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিরুকে আটক ও কাঁথার মধ্যে মোড়ানে তিনটি চোরাই মোবাইল ফোন ও চুরি করে আনা ৬৫ হাজার টাকা পাওয়া যায়। আরও কিছু আছে কিনা জানতে চাইলে আটক ফিরু অপর একটি কাঁথার মধ্যে থেকে পলিথিনে প্যাকেট করা ১০০ গ্রাম হেরোইন বের করে দেয়।

ওই ঘটনায় ফিরুকে আটক দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পোর্ট থানায় মামলা করেন এএসআই মতিয়ার রহমান। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই বছরের ১২ মার্চ আসামি ফিরুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান।

দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি ফিরোজা বেগম ফিরুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফিরু জামিনে মুক্তি পেয়ে পলাত রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ