শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
আইন-আদালত

কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার

কর্পোরেট সংবাদ ডেস্ক : গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী বুধবার (৬ নভেম্বর) রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। এ দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ।

এর আগে রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে তাপসকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে তাপসের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের কপি থেকে জানা যায়, তিনি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে গান-বাজনার মাধ্যমে ভূমিকা রাখেন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ দেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/২৩৬/৩০৭/১০৯/১১৪/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, সূত্রে উল্লেখিত মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি কৌশিক হোসেন তাপস (৪১), পিতা-দেলোয়ার হোসেন রাজা, মাতা-মেহের নিগার চঞ্চল, ঠিকানা বাসা/হোল্ডিং-১০, রোড- ৬৭, গুলশান-২, ওয়ার্ড নং-১৯, থানা-গুলশান-২, ডিএমপি ঢাকা, কর্মক্ষেত্রের ঠিকানা-৪৮ প্রণতী স্মরনী, ব্লক-জে, বারিধারা, (গান বাংলা টিভি), থানা-ভাটারা, জেলা-ঢাকা, বাংলাদেশকে আপনার বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়া জানাইতেছি যে, অত্র মামলার বাদী ইশতিয়াক মাহমুদ একজন ব্যবসায়ী।

সর্বশেষ পাওয়া সংবাদ