বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো.রাজিব ওরফে রাজু (৩০) ও একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে মো.রাসেদ (৩৫)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্রগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সী মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত ২১ অক্টোবর দিবাগত রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে তারা টাকা পঁয়সাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন নির্যাতিত নারী বাদী হয়ে ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ