শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ
advertisement
আইন-আদালত

হরিরামপুরে মমতাজসহ আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে এ মামলা করেন।

মামলা সূত্রে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের আলোচনা সভায় বক্তব্য চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরনসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষন করা হয়। দেশি অস্ত্র লোহার লড, বাটাম, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়ি ঘর ভাংচুর করা হয়।মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনের জড়িত থাকার বিষয়েও উল্লেখ করা হয়।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ ও ২৫ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরে প্রায় একযুগ আগে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি ৪ হত্যাকান্ডের ঘটনায় সাবেক এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগমের নামে সিংগাইর থানায় আরো দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ