সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে ও ওসি মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে শনিবার (২০ অক্টোবর) রাতে থানা পুলিশের দল শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা, পরোয়ানাভুক্ত পলাতক আসামী রামনগর এলাকার হাসমত মিয়ার ছেলে মোঃ কুতুব আলী (৫৪), চানমারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জমির মিয়া, ঐ এলাকার ছনু মিয়ার ছেলে আরজু মিয়া, জেলার বগলাবাজার ও ক্যাথলিক মিশন রোড এলাকার বিমল বনিক এর ছেলে রবিন বনিক (২৫), বর্তমান শাপলাবাগ এলাকার সাজাপ্রাপ্ত আসামী উত্তর উত্তরসুর এলাকার আদর মিয়ার ছেলে দানু মিয়া, কুলাউড়ার বর্তমান শাপলাবাগ এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আসাদ আলী (২৪), শান্তিবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে মোঃ কোরবান আলী, স্টেশন রোড পূর্ব এলাকার মৃত নুর ইসলাম শেখ এর ছেলে সোহেল শেখ ওরফে কালু শেখ ওরফে মোঃ কালু মিয়া (৩০), শাহজিবাজার এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমানসহ (৩৫) ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) সুদীপ শেখর ভট্টাচার্য্য জানান, আসামীগণ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

দীর্ঘদিন গা ডাকা দিয়ে থাকে আসামীরা, শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেফতারকৃতদের পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ