সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
আইন-আদালত

জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহ করতে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মাজহারুল হক পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়কালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দলসমূহ, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্যান্য অপরাধ সংঘটন সংক্রান্ত কারো কাছে কোনো তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা উক্ত অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এ সংক্রান্ত প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

এই বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বেরর মধ্যে তাদের গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ