সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
আইন-আদালত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহআলী থানা এলাকায় ভিকটিম ইকরামুল হক হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ভিকটিম ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান।এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

সর্বশেষ পাওয়া সংবাদ