সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সোহান (১৪) নামে এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র সোহান ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় সোহানের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেছেন।

মামলার প্রধান আসামি সদর উপজেলার নগরবাথান গ্রামের আব্দুল আজিজের ছেলে সাকিব (২৭) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর সাকিব ও তার অজ্ঞাত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার ৩শ’ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনার দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে সোহানের পিতা শহিদুল ইসলাম ছেলেকে বাড়িতে ফেরার জন্য ফোন করলে সোহান জানায়, সে খুব ঝামেলায় আছে। এরপর সোহানের পিতা সাকিবকে ফোন করে। এ সময় ফোন ধরে সাকিব গালিগালাজ করে মোটা অংকের টাকা দাবি করে। ঘটনার কিছুক্ষণ পর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সোহানের পিতাকে ফোন করে দুর্ঘটনার খবর দেয়। খবর পেয়ে সোহানের পিতা বাবা হাসপাতালে যান এবং দেখতে পান সাকিবের দুই ফুফু ডায়রি খাতুন ও আরজিনা খাতুন সেখানে উপস্থিত। নিহত সোহানের পিতা অভিযোগ করেন হাসপাতালে থাকতেই খুনি সাকিবের পিতা আব্দুল আজিজ তাকে ফোন করে কোন ঝামেলা না করার জন্য হুমকি দেয়। এছাড়া সাকিবের ফুফা আরব আলী তাকে শিখিয়ে দেয় পুলিশ গেলে আমি যেন তাদের বলি সোহান দুর্ঘটনায় মারা গেছে। এদিকে সোহানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসি জানায়, সাকিবের ফুফু ডায়রি খাতুন ও আরজিনা ঢাকায় মানুষের দেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির ব্যবসা করে। এই অপকর্ম করে তারা ইতিমধ্যে ঢাকা ও ঝিনাইদহ শহরের একাধিক স্থানে বহুতল ভবন ও জায়গা জমি কিনেছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি সদ্য যোগদান করেছেন। তাই এ বিষয়ে তার জানা নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ