সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
আইন-আদালত

সেনাবাহিনী-র‌্যাবের পোশাক পরে ডাকাতি: ৬ জন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয়জনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হল- জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), মো. শরিফুল ইসলাম তুষার (৩৪), মো. মাসুদুর রহমান (৪২), মো. আরিফুল ইসলাম তরফদার (৩০), মো. জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।

গত ১২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত ডাকাতি মামলায় সরাসরি জড়িত ছয়জনকে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় চারভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দু’টি আইফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে শনিবার গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর(৬৫) মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ