সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
আইন-আদালত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন ২০ হাজার টাকা মুচলেকায় সাবেক ওই মন্ত্রীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, ‘এই জামিন প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে হয়নি তাই বাদী পক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু আদালত সময় না দিয়ে আজকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বাদী পক্ষে অবস্থান গ্রহণ না করে আসামি পক্ষে অবস্থান গ্রহণ করেন। এতে আদালতের ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়। এই মামলায় অস্বাভাবিকভাবে মিস কেস ও তারিখ পড়ে। বাদী পক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য প্রস্তুত ছিলেন না। তাই বাদী পক্ষের আইনজীবীরা জামিন শুনানির বিরোধিতা করেছেন। পরে তুমুল হট্টগোলের মধ্যে আদালত এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। আজ দুপুর আড়াইটায় জামিন শুনানির সময় নির্ধারণ করেন।’

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা জামিন শুনানি শুরু করতে চাইলে বাদী পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মামলাটি অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) মিস কেস করে আজ তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদী পক্ষের আইনজীবীরা এই মামলার জামিন শুনানিতে প্রস্তুত নন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয় এক পর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান তারা। পরে আদালত দুপুর আড়াইটায় মামলার জামিন শুনানি সময় নির্ধারণ করে দেন। এরপর এ মামলার রায় হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। পরে ১৯ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সর্বশেষ পাওয়া সংবাদ