বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ