সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সুনামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা অভিযান চালায়। অভিযানে সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহার নামীয় ৭নং আসামি সুনামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ