শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

শ্রীমঙ্গলে ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে শিক্ষক শ্রীঘরে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কোচিংয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ও মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরীসহ ফোর্স অভিযান পরিচালনা করে পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে শনিবার আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার মামলা নং-৩০ (০৯) ২৪-এর এজাহারনামীয় আসামী গোপেন্দ্র চন্দ্র শর্মা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরন শর্মার ছেলে। তার স্থায়ী ঠিকানা চুনারুঘাটে হলেও বর্তমানে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে বসবাস করছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপেন্দ্র চন্দ্র শর্মা কোচিংয়ে ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে যৌন হয়রানী করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শনিবার মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে শহরের কলেজ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯শে সেপ্টেম্বর) আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক ছিলেন। ২০১৪ সালে উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাস জেল হাজতে প্রেরণ করার শাস্তি দেয়া হয়েছিল।

গত একবছর পূর্বে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ (ডাক বাংলা পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং সেন্টার একাডেমী’ চালু করেন তিনি। কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে গত এক বছর থেকে থেকে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত