সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সদরের মালিবাগে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাকশী বাজারে পুলিশ পিকআপ আগুন দিয়ে ভস্মীভূত করার ঘটনায় পুলিশ বাদি হয়ে ৬০০ অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক মো.মফিজুর রহমান শেখ বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

মালমা বিবরণীতে বলা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শনিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় সদরের নাকশী মাদ্রাসা বাজার এলাকায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন লোক হাতে দেশীয় অস্ত্রেশস্ত্রে সাজ্জিত হয়ে সমাবেত হয়। সাড়ে ১১ টার দিক সরকার বিরোধী স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে নড়াইল শহরে প্রবেশের উদ্দেশ্য রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে কয়েকজন অজ্ঞাতনামা অস্ত্রধারী গুলি বিনিময় করায় কিছু লোক আহত হয়। উভয়পক্ষের সঙ্গে উভয় পক্ষের মধ্যে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সমূহের সম্ভাবনা দেখা দিলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে পুলিশের দল উপস্থিত হয়ে উভয়পক্ষের ছাত্রভঙ্গ করতে শটগান থেকে ১০১ রাউন্ড কার্তুজ, গ্যাসগানের ৩১ টি টিয়ারশেল ফাঁকা ফায়ার করে। ফাঁকা ফায়ারের পর উভয় পক্ষ ছাত্রভঙ্গ হয়ে আসামিদের একটি অংশ ঘটনাস্থল থেকে পিছু হটে সদরের মালিবাগ মোড়ে অবস্থান নেয়।

মামলার বিবরণীতে জানা যায়, পুলিশ প্রাণ বাঁচাতে বাড়ির মধ্যে অবস্থানকালে অজ্ঞতারনামা আসামিরা তাদের বহনকারী ডাবল কেবিনের পিক-আপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে শটগান থেকে ১৭৫ রাউন্ড কার্তুজ ও গ্যাস গান হতে ২০ টি টিয়ারসেল ও ৩ টি সাউন্ড গ্রেনেড ফাঁকা ফায়ার করলে আন্দোলন করীরা ছাত্রভঙ্গ হয়ে যায়।এ ঘটনায় অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ পিক-আপ টি ভস্মীভূত হয়ে ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলা বিবরণী উর্রেখ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ