সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

বেক্সিমকো গ্রুপ পরিচালনায় রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি পরিচালনার জন্য একজন রিসিভার নিয়োগে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেওয়া ওই রুলে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ এই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতেও বলা হয়।

এছাড়া প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচার অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে।

সর্বশেষ পাওয়া সংবাদ