সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

শেরপুরে ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব–১৪। ফিরোজ মিয়া শ্রীবরদীর কলাকান্দার ফটো মিয়ার ছেলে।

সোমবার ভোরে শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন হয় এবং সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি দল আজ ভোরে শ্রীবরদীর কলা কান্দায় অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি।

এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত কয়েদি ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে কারাগার থেকে পালিয়ে যান। এরপর শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর শ্রীবরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ