শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

ময়মনসিংহে শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

ময়মনসিংহ ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন (২২) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করে ময়মনসিংহ আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত এবং আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে এই মামলা দু’টি দায়ের করেন।

এ সময় বিচারক স্মরণিকা পাল মামলাগুলো আমলে নিয়ে থানায় আরও কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বাদী হৃদয় মাহমুদ জান্নাত তার মামলায় ৬৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করেছেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি এম.এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু, পিস্তল মামুন, জঙ্গইল্যা মনির প্রমূখ।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে হামলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার আইডিয়াল মোড় এলাকায় খুন হন রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন। এ ঘটনায় হৃদয় মাহমুদ জান্নাত বাদী হয়ে মামলা করেছেন। এই হত্যাকানোডর ঘটনায় আদালতের কাছে ন্যায়বিচার আশা করছি।

এদিকে, আজ একই ঘটনায় একই আদালতে বাদী আলাদ্দীন আল আজাদ মান্নানের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করেও মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রমের বাসিন্দা হলেও তিনি ভালুকা উপজেলার পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত