শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

ময়মনসিংহে মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

ময়মনসিংহ ব্যুরো : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানাকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় ময়মনসিংহ আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় মহানগর মহিলা লীগের সহ-সভাপতি ও মহানগর কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামীমা আক্তারকে (৪৫) একমাত্র আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনাল আদালতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ সজীব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ জানান, সাইবার নিরাপত্তা আইনে বাদী এই মামলাটি দায়ের করেছেন।

তিনি আরও জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আসামি শামীমা আক্তার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, মিথ্যা, ভুয়া ও অশালীন মন্তব্য করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।

মামলার বাদী মো. বুলবুল আহমেদ সজীব এ বিষয়ে বলেন, মানহানির অভিযোগে বিজ্ঞ আদালতে আমি এই মামলাটি দায়ের করেছি। আশা করছি আমি ন্যায় বিচার পাবো।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত