সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে আলোচিত টুরিষ্ট পুলিশ কনস্টেবল পারভেজ হোসেনকে (২৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোজাফফর আহমদ হেলালী।

তিনি বলেন, ঘোষিত রায়ে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আবু তাহের মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকার অর্থদন্ড, মোহাম্মদ খালেদ খোকন ও আব্দুল মালেককে ১০ বছরের কারাদণ্ডে দন্ডিত করেছে আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টের ঝাউবনে এক পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল একদল ছিনতাইকারী। এসময় সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধরতে এগিয়ে গেলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম অভিযান চালিয়ে শহরের ঘোনারপাড়া থেকে আবু তাহের ও আবদুল মালেককে আটক করেন।

প্রসঙ্গত, পারভেজ হত্যাকান্ডের ঘটনায় কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে ৭ জনের বিরদ্ধে মামলা দায়ের করেন। নিহত পারভেজ হোসেন কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা।

সর্বশেষ পাওয়া সংবাদ