শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রোববার দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ।

মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুন্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পলিশ ফাড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামী করা হয়েছে।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগষ্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। সাত দিন পর হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আ’লীগের নেতাকর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বাদীর অভিযোগটি গ্রহন করে বিজ্ঞ আদালত হরিণাকুন্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে এ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন।

উল্লেখ এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত