শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

মুক্তাগাছায় দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী খালিদসহ আসামি ২৩৫৫ জন

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ বাবুসহ ২৩৫৫ জন আসামি করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) মধ্যরাতে মামলা দু’টি করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানাযায়, মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে একটি এবং উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করেন। দুই মামলায় মোট ১৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২ হাজার ৩৫৫ জনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেএম খালিদ বাবু এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, ৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২ হাজার ৩৫৫ জন। এই দু’টি মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে এক নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ৪ আগস্ট আন্দোলন দমনের নামে উপজেলায় বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। দোষীদের শাস্তির আওতায় আনতে থানায় পৃথক দু’টি মামলা করেন বিএনপির নেতা তারিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে দু’টি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান আরব আলীসহ আওয়াামী লীগ নেতারা গা ঢাকা দিয়ে আছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত