শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

ঝিকরগাছায় স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় দুই কিশোরের নামে চার্জশিট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মিস্ত্রিপাড়ার অনিমা রায় নামে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণার মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ঝিকরগাছা থানার এসআই মেজবাহুর রহমান তদন্ত শেষে দুই কিশোরের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলো- উপজেলার চন্দ্রপুর গ্রামের মেহেদী হাসান ওরফে তামিম ও মোবারকপুর হাসপাতাল রোডের সাকিব উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, অনিমা রায় ঝিকরগাছার বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ২০২৩ সালের ২৩ মার্চ সকাল ১০টার দিকে স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিলো। ওই স্কুলের নির্মাণাধীন দোকানের সামনে পৌঁছালে তামিম ও সাকিব তাকে দাঁড়াতে বলে। কিন্তু না দাঁড়ানোর কারণে তামিম তার হাত ধরে টান দেয়।

তামিম ও সাকিব তাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। পরে বাড়ি ফিরে এসে কাউকে কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তার মা কনিকা রায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মেয়ের ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। পরে দেখা যায় তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তকালে পুলিশ অনিমা রায়ের তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ি ফেরার পথে তামিম ও সাবিক তার সম্ভ্রমহানি ঘটিয়েছিলো। এ কারণে বাড়ি ফিরে এসে আত্মহত্যা করে। এরপর মামলার তদন্ত শেষে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তামিম ও সাকিবকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করে পুলিশ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত