শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

শেরপুরে সাজ্জাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদরের ভাতশালার চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামি রায়হান ও আ. সালামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শেরপুর জেলা সদরের চরখচ্চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রায়হান (৩০) শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়ার আ. সালামের ছেলে ও আ. সালাম (৫০) একই এলাকার সোহরাব আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা–ছেলে।

র‍্যাব জানায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা নামা পাড়ার জনৈক আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ি করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে আসলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এসময় তার মামা মুক্তার আলীসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল।

হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ রাতে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত