সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

বিএনপি নেতাকে জোরপূর্বক আ.লীগে যোগদানের অভিযোগে, শাহজাদপুরে সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক (সাব্বির) কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আওয়ামী লীগে যোগদানের ঘটনায় শাহজাদপুর থানার সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া সহ ৬ জনের নামে আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার অপর আসামীরা হলেন- কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক আশিকুল হক দিনার, শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আলামিন, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ আব্দুস সালাম ব্যাপারী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক (সাব্বির’) বাদী হয়ে শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

এ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি মামলাটি আমলে নিয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো: মেরাজ হোসেন রিংকু এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেছেন যে, ৬ বছর আগে ২০১৮ সালের ১৪, ১৫, ২০ ডিসেম্বর ৩ দফায় আসামীগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এতে বাদী রাজি না হওয়ায় বাদীর বাড়ি ভাংচুর করে তাকে থানায় তুলে নিয়ে যায় শাহজাদপুর থানার সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া ও কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল সহ অন্য আসামীগণ। এরপর হত্যার হুমকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে অথবা আওয়ামী লীগে যোগদান করতে বলে। এতে বাদী রাজি না হওয়ায় তাকে সাবেক সংসদ সদস্য মরহুম হাসিবুর রহমান স্বপনের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারপিট করে ও অস্ত্রের মুখে ১০০ টাকা মূল্যের ৩টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে বাদীকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায়।

এ বিষয়ে বাদী কে.এম হাবিবুল হক সাব্বির বলেন, ২০১৮ সালে ১৪ ডিসেম্বর গোলাম কিবরিয়ার নির্দেশে আমার বাড়ি ভাংচুর করে আমাকে থানায় তুলে নিয়ে যায়। এরপর আওয়ামী লীগে যোগদান না করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকী প্রদান করে। এরপর থেকে আমাকে বিভিন্ন ভাবে চাপে রাখে। গত ৫ আগষ্ট দেশ আবারও স্বাধীন হওয়ায় আমিও স্বাধীন হয়েছি, তাই আমি ন্যায় বিচার পেতে আদালতে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে কল করা হলে তাদেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদেও বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, এ মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আমি হাতে পাইনি। ফলে এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা।

সর্বশেষ পাওয়া সংবাদ