রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টে সরকার এবং রাষ্ট্রের পক্ষে আইনি ও বিচারিক দায়িত্ব পালনে ২২৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তারা সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী।

বুধবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে।

সলিসিটর রুনা নাহিদ আকতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না হওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন।

শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের বেশির ভাগ পর্যায়ক্রমে পদত্যাগ করেন।

এর মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি ও ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ