শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
আইন-আদালত

বড়লেখা সাবেক উপজেলা-ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তিমির বনিক, স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান মামলার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন-উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, মহি উদ্দিন আহমেদ, আওয়াম লীগ নেতা সেলিম আহমদ ও তার ভাই হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এ.কে.এম হাসান, জুমান আহমদ, ইয়ামিছ আলী, আব্দুল লতিফ (লতু মিয়া), মাছুম আহমদ, মহিউদ্দিন আহমদ গুলজার। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলা হয়েছে-গত বছরের ২৮ অক্টোবর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান তার কয়েকজন বন্ধু মিলে মৌলভীবাজার থেকে নোহা গাড়িযোগে বড়লেখা ফিরছিলেন। রাত ১১টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ওয়াপদা নামক স্থানে তাদের গাড়ি পৌঁছামাত্র বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গাড়ির গতিরোধ করে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে মিথ্যা সাজিয়ে ঘটনার রুপরেখা হিসেবে বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করে।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন