শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
আইন-আদালত

১১ বছর পর ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যা মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ১১ বছর পর ঝিনাইদহে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নিহত’র শশুর কৃষি ব্যাকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমপি আনার গুম মামলার আসামী সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদসহ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের ৭০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

এছাড়াও অজ্ঞাত দেড়’শ থেকে দুইশ জনকে আসামী করা হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রæয়ারি ইসলাম বিদ্বেষী বøগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে ওলামা মাশায়েখদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নতুন হাটখোলা সড়কে পৌছালে পুলিশের সহায়তায় আ’লীগের নেতাকর্মীরা মিছিলে থাকা ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামায়াত কর্মী আব্দুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশের পোস্টমাটেম, জানাজা এমনকি ঝিনাইদহে লাশ দাফন করতে দেয়নি আসামীরা। মা

মলার বাদী আবু বকর সিদ্দিক জানান, নিহত আব্দুস সালামের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লা আল নাবিক পিতাকে হারিয়ে অথৈ সাগরে। পড়ে তার মা তানিয়া খাতুনকে পরে বগুড়ায় বিয়ে দেওয়া হয়। তখনকার সেই দুঃসহ স্মৃতি এখনো তার দুই সন্তান বয়ে বেড়াচ্ছে। মামলার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন