শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
আইন-আদালত

সিংগাইরে পুলিশ ক্যাম্পে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪’শত জনের বিরুদ্ধে মামলা

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে বলে জানা গেছে । মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে।

সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়ারুল ইসলাম। এর আগে গত রবিবার (২৫ আগষ্ট) রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ- পরিদর্শক (এসআই) দীপন দেবনাথ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের অন্যান্য স্থানের মত বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জন দুষ্কৃতিকারী মিছিল নিয়ে ধল্লা পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করলে ব্যাপক ক্ষতি সাধিত হয় । এতে সাড়ে ৪ লাখ টাকা সরকারি মালামাল লুট হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের নানা কর্মসূচি শুরু হয়। এ আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে রূপ নিলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পের অফিসার , ফোর্স ও সরকারি অস্ত্র -গুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানায় সংযুক্ত করা হয় বলে মামলার এজাহার উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর এসআই মো: আ: মুত্তালিব বলেন, এখানো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত অব্যাহত আছে। সেই সাথে আসামিদের শনাক্ত করার জোর চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন