রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৩১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ফুলপুর থানায় আব্দুল কাদের নামে এক ব্যবসায়ী এই মামলা করেন।

মামলায় শরীফ আহমেদ ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র শশধর সেনসহ ৬৪ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত পরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, বাদী আবদুল কাদের ফুলপুর উপজেলার পাইস্কা গ্রামের মিরাজ আলীর ছেলে। তিনি একজন ব্যবসায়ী। গত ২০ জুলাই ফুলপুর-শেরপুর সড়কের আমুয়াকান্দা এলাকায় দুপুর ১টার দিকে শরীফ আহমেদ ও হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা আব্দুল কাদেরকে ধাওয়া করে। তিনি স্থানীয় ইসলাম উদ্দিনের দোকানে আশ্রয় নিলে সেই দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে দোকানে প্রবেশ করে সাড়ে ৩ লাখ টাকার কাপড় ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা সাবেক এমপি ও সাবেক উপজেলার চেয়ারম্যানের নির্দেশে ফুলপুর এলাকায় নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে।

সর্বশেষ পাওয়া সংবাদ