রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

জামিনে মুক্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি মনিরুল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।

রোববার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পান। এসময় তার দুই ছেলে মাসরুর আল শাহির শিহাব ও মাসকুর আল সাকির সামী, মহানগর বিএনপি নেতা নাজমুল হোসেন, মিঠুন শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -১ এর জেলার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম খান বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিও জেল খেটেছেন। এজন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেন তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব (এপিএ) মনিরুল ইসলাম খানসহ চারজনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর মনিরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া ২০২৩ সালের ১৭ জানুয়ারি মনিরুল ইসলাম খানকে দুদকের মামলায় ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ