সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

সিলেটে যুব মহিলা লীগ নেত্রীর মিথ্যা মামলায় ২ সাংবাদিকের জামিন

সিলেট প্রতিনিধি : সিলেট মহা নগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা লাকি আক্তার ওরফে লাকি আহমেদের দায়ের করা মিথ্যা হয়রারিমূলক সাইবার মামলায় সিলেটের ২ সাংবাদিক জামিন পেয়েছেন।

বুধবার (১৪ আগষ্ট) সকালে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক শোনানী শেষে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল কে জামিন প্রদান করেন। এ সময় আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলার বিভিন্ন বিষয় তুলে শুনানী করেন সিনিয়র এড্যাভোকেট আতিকুর রহমান ও এড্যাভোকেট আব্দুল ওদুদ পরে বিচারক জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফেসবুক পেইজ থেকে লাকির নামে বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে উল্লেখ করে এর প্রেক্ষিতে লাকি আহমেদ ২৫,২৯,৩১ ও ৩৫ ধারায় তিনি সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন ২০২৩ সালে, মামলা নং ১৯৮/২০২৩।

এ সময় আসামী পক্ষের আইনজীবীরা আদালতে তুলে ধরেন, সাপ্তাহিক বৈচিত্র্যয় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনের ব্যক্তিগত ও চরিত্র নিয়ে লাকি আহেমদ দীর্ঘ দিন থেকে তার ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল ভাষায় নানা আপত্তিকর পোস্ট করে সামাজিক ভাবে নানা হয়রানী করায় সম্পাদক আবুল কাশেম রুমন প্রথমে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ৩০ আগষ্ট ২০২৩ইং তারিখে তার বিরুদ্ধে একটি সাইবরা মামলা করেন, মামলা নং- (১৬৬/২৩ইং)।

ওই মামলাটি দীর্ঘ দিন পিবিআই পুলিশ তদন্ত শেষে লাকির আক্তার ওরফে লাকি আহমেদ এর বিরুদ্ধে সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই পুলিশ আদালতে। লাকি তার নিজের অপকর্ম ঢাকতে নিজেই কয়েকটি ফেসবুক পেইজে পোস্ট এডিড করে বিভিন্ন আপত্তিকর পোস্ট সাজিয়ে সাইবার কাউন্টার মামলা করেন। আইনজীবীদের উপরোক্ত বিষয়গুলো আদালতে শোনানী শেষে বিচারক জামিন বিবেচনা করে আদালত ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ