সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

আজ থেকে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।  

সোমবার (১২ আগস্ট) থেকে এসব আদালতে বিচারকাজ চলবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ৮ টি বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ।

দ্বৈত বেঞ্চের মধ্যে রয়েছে-বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান এর সমন্বয়ে বেঞ্চে রিট এখতিয়ার, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ এর সমন্বয়ে বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী কোম্পানি সংক্রান্ত, বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর সমন্বয়ে বেঞ্চে রিট , বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি , বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি এবং বিচারপতি বিশ্বিজিৎ দেবনাথ এর বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ