রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : পদত্যাগ করেছেন দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার (৭ আগস্ট) সকালে তিনি প্রেসিডেন্ট বরাবর এই পদত্যাগপত্র পাঠান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এ এম আমিন উদ্দিন। সর্বশেষ ২০১৯-২০২০ সেশন এবং ২০২০-২০২১ সেশনেও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হন তিনি।

গত মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই অব্যাহতি পত্র দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি এই অব্যাহতি পত্র দিয়েছেন।

২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

সর্বশেষ পাওয়া সংবাদ