রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আইন-আদালত

মুক্তি পেয়েছেন আসিফ মাহতাব

কর্পোরট সংবাদ ডেস্ক: মুক্তি পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মাঠে নামায় সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর সেতুভবনে আগুন দেওয়ার মামলায় তাকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আমরা আসিফ মাহতাবের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ মামলায় গত ২৯ জুলাই আসিফ মাহতাবের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত ৩ আগস্ট কারাগারে পাঠানো হয়।

গত ২৮ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ